ঈদ ও গ্রীষ্মের ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২০ দিনের অবকাশ!
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে! শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে এই ছুটি শুরু হবে।তবে, শিক্ষার্থীরা ২১ মে থেকেই কার্যত ক্লাসের বাইরে চলে যাবে, কারণ এর পরেই শুরু হয়ে যাবে তাদের দীর্ঘ অবকাশ।